শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রাজবাড়ীতে ডাকাত দলের মুল হোতাসহ ৫ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীতে আন্তঃজেলা ডাকাত চক্রের মুল হোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ট্রাক উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগদুলী গ্রামের আফজাল মোল্লার ছেলে ডাকাত সর্দার মো. আকবর মোল্লা (৩৮), ডাকাত দলের সদস্য জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের মছির উদ্দিনের ছেলে মো. মমিনুল হক মমিন (৩৫), মানিতগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়নপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. ইয়াকুব আলী শেখ (৩৮), লক্ষিপুর জেলার শমশেরাবাদ এলাকার হাবিবুর রহমানের ছেলে শাহিন মোল্লা (২৭) ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এলাকার মো. রব্বানীর ছেলে মো: সুজন (২৬)।

এ সকল ডাকাত দেশের বিভিন্ন জেলায় চুরি ডাকাতি সহ নানান সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। এদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। সম্প্রতি রাজবাড়ী কালুখালী থেকে গরু ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় এদেরকে গ্রেপ্তার করে রাজবাড়ী জেলা পুলিশ।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার বলেন, রাজবাড়ীর কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাতির কাজে ব্যবহারিত ট্রাকটি সনাক্ত করা হয় এবং ডাকাতদের বিষয়ে বিভিন্ন আঙ্গিকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। পরে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত নেতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় ডাকাতি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজবাড়ীসহ দেশর বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg