শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ২৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৫ জুলাই

বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান এবং লাইট এর চাহিদা বেড়ে যায়। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে এ সকল পণ্য বিক্রয় করছিল। বিষয়টি জানতে পেরে সোমবার (২৫ জুলাই) দুপুরে মানিকগঞ্জের পৌর মার্কেট, বাসস্ট্যান্ড ও শহীদ রফিক সড়কের বিভিন্ন দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় ক্রেতা সেজে বিভিন্ন দোকানে দাম যাচাই করতে গিয়ে দেখা যায়, পৌর মার্কেটের অভি ইলেকট্রনিকস ৭০০ টাকার ফ্যান ১১৫০ টাকায় এবং বাসস্ট্যান্ডের আইয়ুব ইলেকট্রনিকস ৩৭০০ টাকার ফ্যান ৪৪০০ টাকায় বিক্রয় করছে। নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করায় প্রতিষ্ঠান দুটিকে ৭০০০ টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। আসাদুজ্জামান রুমেল জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান এবং লাইট এর চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মূল্যে চার্জার ফ্যান এবং লাইট বিক্রয় করছে এমন খবর পেয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ স্যারের নির্দেশনায় পৌর মার্কেট, বাসস্ট্যান্ড ও শহীদ রফিক সড়কের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় পৌর মার্কেটের অভি ইলেকট্রনিকস ও বাসস্ট্যান্ডের আইয়ুব ইলেকট্রনিকসের বিরুদ্ধে অধিক মূল্যে চার্জার ফ্যান বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে তাদেরকে ৭০০০ টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানকে ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করতে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোশাররফ হোসেন, ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক এ বি এম শামসুন্নবী তুলিপ ও ৩৮ আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg