শিরোনাম
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত রাজবাড়ীর হাফসা ও দেবব্রত দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

গোয়ালন্দে ইয়াবা ব্যবসায়ী ও মানব পাচার মামলার আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবা সহ মফিজ শেখ ও মানব পাচার মামলার আসামি জসিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) দুপুরে এক এজাহারের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এজাহারের মাধ্যমে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌন পল্লীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মাদক মামলায় উপজেলার দৌলতদিয়া সামসু মাষ্টার পাড়ার মৃত মজিদ শেখের ছেলে মফিজ শেখ (৫৮) ও মানব পাচার মামলায় হোসেন মন্ডল পাড়ার মৃত চান্দু শেখের ছেলে জসিম শেখ (৩২)।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মাদক কারবারি ও মানব পাচার মামলার এজাহার নামীয় আসামীকে গ্রেপ্তার করে তাদেরকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg