শিরোনাম
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত রাজবাড়ীর হাফসা ও দেবব্রত দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লী) অসহায় নারী ও দুস্থদের মাঝে ‘উত্তরণ ফাউন্ডেশন’র উদ্যোগে ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ জুলাই) বিকেল চারটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া রেল স্টেশন চত্বরে ১৪’শত নারীর মাঝে এক কেজি করে এ কোরবানির মাংস বিতরণ করা হয়।

মাংস বিতরণের সময় রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. সালাহ্উদ্দিন, সদর সার্কেল মাঈনউদ্দিন চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক মো. সেলিম মুন্সী, অসহায় নারী ঐক্য কল্যাণ সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদের দিনে কোরবানির মাংস পেয়ে আনন্দিত যৌনকর্মীরা জানান, আমরা পূর্বপাড়ার বাসিন্দারা আগে কখনো কোরবানির মাংস পেতাম না, ডিআইজি হাবিবুর রহমান স্যারের বদৌলতে গত কয়েক বছর ধরে আমরা কোরবানির মাংস পাচ্ছি। এতে আমরা অনেক খুশি।

মাংস বিতরণ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যার দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত ১৪’শত নারীর মাঝে এক কেজি করে কোরবানীর মাংস উপহার দিয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg