শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

কুমারখালীতে নিখোঁজ সাংবাদিক হাসিবুল রহমানের লাশ গড়াই নদী থেকে উদ্ধার।

স্টাফ রিপোর্টার / ৫৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
কুমারখালীতে নিখোঁজ সাংবাদিক হাসিবুল রহমানের লাশ গড়াই নদী থেকে উদ্ধার

0Shares

মোশারফ হোসেন কুমারখালী কুষ্টিয়া,

কুষ্টিয়া কুমারখালী উপজেলার তেবাড়িয়া গ্ৰামের শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে গত ৪ দিন ধরে নিখোঁজ সাংবাদিক হাসিবুল রহমান রুবেল (৩১) এর লাশ উদ্ধার করেছে কুষ্টিয়া নৌ পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১ টার সময় লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে নৌ পুলিশ।

সেতুর নিচে ভাসছিল লাশটি। সেতুর কাজে নিয়োজিত শ্রমিকদের নজরে আসার পর পুলিশে খবর দেওয়া হয়। পরে কুমারখালী থানা পুলিশ কে খবর দিলে থানা পুলিশ লাশটি দেখতে পেয়ে, নৌ পুলিশে কে খবর দিলে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। লাশটি সাংবাদিক হাসিবুল রহমানের বলে, সনাক্ত করে নিহতের ভাই মাহাবুব রহমান। লাশের প্যান্টটের পকেটে সাংবাদিকদের আইডি কার্ড বেশ কিছু টাকা উদ্ধার করা হয়।

হাসিবুল কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানে ছেলে। তিনি সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল মদিনা ভান্ডার নামে ছোট ভাইয়ের সাথে কাঁচামালের আড়ত (পাইকারি) ব্যবসা করতেন। এছাড়াও তিনি এক পার্টনারের সাথে বিএডিসিতে ঠিকাদারি ব্যবসা করতেন।

এ ব্যাপারে সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহাবুব বলেন, সোমবার (৩ জুলাই) আমার ভাই নিখোঁজ হয়। সেই রাতে একটি সাধারণ ডায়েরি করি। জিডি নম্বর- ২০৩। আমার ভাইয়ের কোন শত্রু ছিল না। কি যে হলো বুঝতে পারছি না।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। হাসিবুর রহমান রুবেল অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের প্রকাশক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, কুমারখালী শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচে অজ্ঞাতনামা যুবকের লাশ পাওয়া গেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে। নৌ পুলিশ কে খবর দিলে নৌ পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিন, চারদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পড়া ছিল।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg