শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

রাজবাড়ীর পাংশায় অস্ত্র গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

0Shares

আলামিন হোসেন শাকির, রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ২টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা।

গত ৪ জুলাই (সোমবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

আসামি আরিফুল ইসলাম (৩৩) এর কাছে থাকা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়, তিনি উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের মৃত আজাহার আলী শেখ এর ছেলে।

অন্যদিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের আফতাব মন্ডলের ছেলে আশরাফুল মন্ডল (৩৫) কে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ একই গ্রামের নজরুলের মেহগনি বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী বাহিনীর প্রধান ওহাব এর সেকেন্ড ইন কমান্ড আশরাফুল মন্ডল (আশা) কে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। এই আশরাফুল মন্ডলের নামে পাংশা থানায় সাতটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg