শিরোনাম
রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

গোয়ালন্দে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ নামক এলাকা থেকে ২৩৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (০৫ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জমিদার ব্রিজ এলাকার ভিক্টর ফিট নামক ফ্যাক্টরির সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন- রাজবাড়ীর সদর থানার রামকান্তাপুর ইউপি রায়নগর গ্রামের ছবদুল বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান (৪২), একই থানার উড়াকান্দা ইউপির চারাবটতলা গ্রামের গুদের শেকের মেয়ে মোছাঃ ফাল্গুনী বেগম (৩৫)।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকার ভিক্টর ফিট নামক ফ্যাক্টরির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে কুমারখালী টু ঢাকা গামী লালনশাহ পরিবহন নামক যাত্রীবাহী বাস তল্লাশি করে ২৩৫ (দুইশত পয়ত্রিশ) বোতল ফেনসিডিলসহ আতিয়ার রহমান ও ফাল্গুনী বেগম’কে আটক করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg