শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যাও সরাইলের প্রিন্সিপাল স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।

রোববার (০৩ জুলাই) দুপুরে গোয়ালন্দ জামতলা ঢাকা খুলনা মহাসড়কের পাশে উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন পালিত হয়।

এসময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো.কাদের, হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, আক্কাছ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, উজান চর আলিয়া মাদ্রাসার সুপার মোজ্জাফোর হোসেন, সহকারি শিক্ষক আবুল কাশেম ও আবুল বাশার প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg