শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত

0Shares

স্টাফ রিপোর্টার,

শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার উদ্যোগে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সচেতনমুলক বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ জুলাই) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের বিট নং-০৫ জামতলা হাট এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উজানচর ইউনিয়ন বিট পুলিশিং এর সভাপতি উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
সমাবেশে বক্তব্য রাখেন, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডা. কুব্বাদ, ইউপি সদস্য ফাতেমা আক্তার, সমসের সেখ, রাসেল সেখ  প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেদিকে সবাইকে সজাগ থাকাতে হবে। গরু খামারিদের সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়াও তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে বিট পুলিশিংয়ের কোন বিকল্প নেই। তাই সবাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তাহলেই সকল অনৈতিক কর্মকান্ড-নির্মূল করতে পুলিশ সক্ষম হবে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg