শিরোনাম
রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

গোয়ালন্দে ১০ গ্রাম হেরোইনসহ এক যুবক গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২

0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে ১০ গ্রাম হেরোইনসহ জাহিদ শেখ (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (০১ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকার দেলোয়ার ষ্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদ শেখ উপজেলার উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকার মৃত মতলেব শেখের ছেলে।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর মাতুব্বর জানতে পারেন এক যুবক হেরোইন বিক্রির উদ্দেশ্যে উপজেলার উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকার দেলোয়ার ষ্টোরের সামনে অবস্থান করছে। পরে সঙ্গীয় অফিসার্স ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখান থেকে ১০ গ্রাম হেরোইনসহ (যার মূল্য আনুমানিক মূল্য ১,০০,০০০/- টাকা) জাহিদ শেখকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ।
গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের মাধ্যমে শুক্রবার বিকেলে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg