শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক।

স্টাফ রিপোর্টার / ৩৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউপির সামছু মাস্টারের পাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি শহিদুল ইসলাম (৪৩) দৌলতদিয়া ইউপির ৫ নং ওয়ার্ড সামছু মাস্টার পাড়ার মৃত ইনায়েত মল্লিকের ছেলে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ৫নং ওয়ার্ড সামছু মাস্টারের পাড়ায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামের নিজ দখলীয় এক কক্ষ বিশিষ্ট বসতঘরের স্টীলের আলমারির ভিতরে ২ কেজি গাঁজা লুকানো ছিল।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg