শিরোনাম
রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

গোয়ালন্দে অজ্ঞান পার্টি চক্রের পাঁচ সদস্য আটক

স্টাফ রিপোর্টার / ৩৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টি চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।

মঙ্গলবার (২৮ জুন) ফরিদপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‍্যাব ক্যাম্প জানতে পারে যে পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে অজ্ঞান পার্টির একটি চক্র জনসাধারনের নিকট হতে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছে।

উক্ত সংবাদ অবহিত হওয়ার পর র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‍্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার ভোররাতে গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টি চক্রের ০৫ সদস্যকে আটক করা হয়।

আটক অজ্ঞান পার্টি চক্রের সদস্যরা হলেন, খুলনা জেলার খালিশপুর উপজেলার মৃত হাফিজ খানের ছেলে মো. মাসুদ খাঁ (৪০), দাকোপ উপজেলার গুনাড়ী গ্রামের মুক্তার মীরের ছেলে আলমগীর খান (২৮), ডুমুরিয়া উপজেলার রাজাপুর গ্রামের আমজাদ গাজীর দুই ছেলে মো. রিপন গাজী (৩০) ও মো. লিটন গাজী (২৮), এবং জামালপুর জেলার শরিষাবাড়ি উপজেলার আব্দুল মান্নান মন্ডলের ছেলে মো. কিরা মিয়া (৩৮)।

এ সময় আটককৃত ব্যক্তিদের হেফাজত হতে বিভিন্ন ধরনের অজ্ঞান করার সামগ্রী জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাসে চলাচলরত যাত্রীসহ গরু ব্যাবসায়ীদের অজ্ঞান করে সর্বস্ব লুট করত চক্রটি। তারা ভালো সম্পর্ক তৈরি করে বিষাক্ত খাবার এবং ওষুধ খাওয়ানোর মাধ্যমে অজ্ঞান করে মূল্যবান সরঞ্জাম যেমন; মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিত।

উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ সময় র‍্যাব-৮ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম ব্যবসায়ী ও যাত্রী দের উদ্দেশ্যে বলেন, অপরিচিত কোন লোকের দেয়া বা ভ্রাম্যমান হকারের নিকট থেকে কোন খাদ্য দ্রব্য ও পানীয় না খাওয়ার জন্য অনুরোধ করেন। সেই সাথে সব সময় সবাইকে সতর্কতা অবলম্বন করে চলাচলের অনুরোধ জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg