শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

লুন্ঠিত স্বর্ণের চেইনসহ ৪ মামলার আসামী গ্রেপ্তার 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে লুন্ঠিত ১টি ছিনতাই হওয়া স্বর্ণের চেইনসহ মোঃ জীবন মিয়া (২৮) নামের ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে উপজেলার হোসেন মন্ডল পাড়ার মোঃ ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জীবন মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ছিনতাই মামলা নম্বর-১৫ এর লুন্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ ।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন,গ্রেপ্তারকৃত জীবন মিয়া ছিনতাই চক্রের একজন সক্রিয় সদস্য ও চিহ্নিত ছিনতাইকারী। আসামীর বিরুদ্ধে পূর্বের আরো ৪ টি মামলা রয়েছে। গোয়ালন্দঘাট থানার মামলা নম্বর -১৫, ধারা-৩৯২ পেনাল কোড রুজু করে মঙ্গলবার দুপুরের পর তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg