শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

মৃত শ্রমিকদের পরিবারকে অনুদান প্রদান

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২

0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নিহত ১৭জন শ্রমিকদের পরিবারকে মোট-৩ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ জুন) বিকালে গোয়ালন্দ মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় সংলগ্ন এ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-১৭২৭) সভাপতি মো. সহিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসলাম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭২৭) প্রতিষ্ঠাতা সভাপতি আনসার আলী বেপারী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এম এ হালিম সহ মটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ১৭ জন মৃত শ্রমিক সদস্যের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-১৭২৭) তহবিল থেকে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা নগত প্রদান করা হয়।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg