শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

হাইওয়ে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার / ৩৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হতে পৌর জামতলা পর্যন্ত মহাসড়কের দুই পাশে রাস্তার সম্প্রসারণের জন্য অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে । রাস্তার দুই ধারের অবৈধ প্রায় ৯০টি দোকান উচ্ছেদ করা হচ্ছে। এরমধ্যে গোয়ালন্দ মোড়ে ৫৫টি এবং গোয়ালন্দ পৌর জামতলা ৩৫টি দোকান রয়েছে।

বুধবার (০৮ জুন) দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের এস্টেট অ্যান্ড ল’ অফিসার উপ-সচিব অনিন্দিতা রায়, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাওয়াজিস রহমান, রাজবাড়ী ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যবৃন্দ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ (গত ৫ ই মে ২০২২) নোটিশ ঘোষণা করেন তারই ধারাবাহিকতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এতে কান্নায় ভেঙে পড়েন রাস্তার পাশের অসহায় গরীব ও হতদরিদ্র দোকানদাররা। তারা বলেন আমরা এখন কী করবো আমাদের সংসার চালানোর কামাই বন্ধ হয়ে গেল আমরা এখন ছেলে সন্তান নিয়ে কোথায় যাব।

হাইওয়ে রাস্তার পাশে ফারুক নামের এক দোকানদার বলেন, আমার সংসারে ৭ জন মানুষ। আমি একাই উপার্জন করি। এখন আমি আমার ছেলে-মেয়েদের কী খাওয়াব।

দোকানদার রাসেল বলেন, আমি এই দোকান টা করে কোনরকম আমার সংসারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলাম।  আমার দোকানটা ভেঙে দিল এখন আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব। কি করে আমার সংসার চলবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg