শিরোনাম
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত রাজবাড়ীর হাফসা ও দেবব্রত দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার / ৪৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,
গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। আহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (০৬ জুন) সকাল ৯ টার দিকে পুলিশ ও কয়েকজন যুবক গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের সামনের যাত্রী ছাউনির ভিতর থেকে ওই বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্হানীয়রা জানান, এই বৃদ্ধ বিগত ৫ বছর যাবত গোয়ালন্দের বিভিন্ন এলাকায় থাকতো। এর মধ্যে বেশিরভাগ সময় জামতলা এলাকায় দেখা যেত। বেশ কিছুদিন পর গত ৫ দিন আগে তিনি আবার এই যাত্রী ছাউনির নিচে থাকতে শুরু করে। তারমতো একজন বৃদ্ধকে কে বা কারা এভাবে নৃশংসভাবে কুপিয়ে জখম করবে তা আমাদের বোধগম্য হচ্ছে না।

স্হানীয়রা আরো জানান, তারা সকাল সারে ৮ টার দিকে জামতলা বাজারে অবস্থান করছিলেন। এ সময় স্হানীয় কয়েকজনের কাছ থেকে জানতে পারেন রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের সামনের যাত্রী ছাউনির ভিতরে এক বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় পরে আছেন। আমরা তৎক্ষনাৎ সেখানে গিয়ে তাকে বিভৎস অবস্থা দেখতে পাই। সেখানে একজন হাইওয়ে পুলিশকেও দেখতে পাই। আমরা বৃদ্ধকে হাসপাতালে নিতে চাইলে পুলিশ বলে আমাদের গাড়ি আসছে তারপর নিব। গাড়ি আসতে দেরি হলে আমরা তাকে অটোতে নিয়ে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের নিষেধ না মেনেই বৃদ্ধকে আমরা কয়েকজন একটি ভ্যানে উঠিয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাই। এ সময় পুলিশ আমাদের সাথেই ছিল।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফ জানান, বৃদ্ধের মাথায়, কপালে ও হাতে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। এ রকম একজন দূর্বল বৃদ্ধকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে তা খুবই নির্মমতার কাজ।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বৃদ্ধকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কে বা কারা এই ঘটনার সাথে জরিত তাদের খুঁজে বের করা হবে। সেই সাথে ঘটনার রহস্য উদঘাটন করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg