শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

জুয়ার আসরে আ’লীগের সাধারণ সম্পাদক, ফেসবুকে ছবি ভাইরাল

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ০৪ জুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস আলীর জুয়া খেলার একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আমাদের মানিকগঞ্জ নামের একটি ফেসবুক পেইজে পোস্ট করা সেই ছবি ঘিরে ইতোমধ্যে ড়োলপাড় শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ওই পোস্টে লেখা হয়েছে- এই হলো দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালা কদ্দুস। একজন জুয়াড়ি কিভাবে আওয়ামী লীগের মতো সংগঠনের সাধারণ সম্পাদক পদে থাকে এবং আবার হতে চায়?

সংশ্লিষ্ট জানা গেছে, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস আলী ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে তিনি বিএনপির ছাত্রদলের দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করলে তিনি সুযোগ বুঝে রাতারাতি দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করেন।

এ ব্যাপারে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কখনো জুয়া খেলি না। কে বা কারা ফেক আইডিতে কি ছেড়েছে সে বিষয়ে আমার কোন মন্তব্য নেই।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg