শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোয়ালন্দে উজানচর ইউপির বাজেট সভায় চেয়ারম্যানের অ্যাম্বুলেন্স প্রদানের ঘোষণা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ ইং অর্থ বছরের জন্য বিভিন্ন খাতে ৩ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে ৪নং উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে সভায় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. ইব্রাহিম সরদার।

এ সময় বিগত বছরের সাফল্য ও ব্যর্থতা উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা। এসময় তিনি উজানচর বাসীর জন্য একটি অ্যাম্বুলেন্স দেয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় আরো বক্তব্য রাখেন উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছু মন্ডল, ইউপি সদস্য চুন্নু মীর মালত, রাসেল সেখ, আবুল হোসেন, মোছা. ফাতেমা আক্তার, সোনা মিয়াসহ প্রমুখ।

এ সময় ইউপি সদস্যরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দ সম্পর্কে অবগত হন।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৬,৮৫,২০০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬,৫৫,২০০ টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৩,৮৩,০৫,৪০০ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩,৮৩,০৫,৪০০ টাকা। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৩,৯৯,৯০,৬০০ টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩,৯৯,৬০,৬০০ টাকা। অর্থবছর শেষে বাজেট উদ্বৃত্ত থাকবে ৩০ হাজার টাকা।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg