শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

স্বামীর বদলে স্ত্রীকে গ্রেফতার, মায়ের জন্য কাঁদছে দুধের শিশু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জের সিংগাইরে বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালটিকে সিলগালা ও প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ মে) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপন দেবনাথের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিয়া অর্ণব হাসপাতালটি সিলগালা করেন ও ৯ জনকে কারাদণ্ড দেন। কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে হাসপাতালের মালিক নজরুল ইসলাম স্বপনের স্ত্রী মান্না তানিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, মান্না তানিয়ার দেড় বছর বয়সী আলফি শাহরিন নামের একটি কন্যাশিশু রয়েছে। বুকের দুধই এখনো শিশুটির প্রধান খাদ্য। মাকে না পেয়ে প্রচুর কান্নাকাটি করছে শিশু আলফি শাহরিন।

কারাদণ্ড প্রাপ্ত গৃহবধুর মা ও শিশুটির নানি নাজমুন নাহার জানান, আমার মেয়ের জামাই ওই হাসপাতালের মালিক। আমার মেয়ে মালিকও না, সেখানে চাকরিও করে না। আমার মেয়ের জামাইকে না পেয়ে আমার মেয়েকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ওই মেয়ের ঘরে আমার দেড় বছরের নাতনি রয়েছে।, আমার নাতনি এখনো বুকের দুধ খায়। সে তার মাকে না পেয়ে প্রচুর কান্নাকাটি করছে।

এ প্রসঙ্গে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিয়া অর্ণব বলেন, হাসপাতালটিতে অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত ওই নারী সেখানে উপস্থিত ছিলেন। সে তার স্বামীকে পালাতে সহযোগিতা করেছে। সে সরকারি কাজে বাধা প্রদান করেছে, তাই তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, স্বামীকে পালাতে সহযোগিতার মাধ্যমে সে সরকারি কাজে বাধা প্রদান করেছে, এজন্য তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এক্ষেত্রে আপিল করার সুযোগ রয়েছে। তার যেহেতু শিশু সন্তান রয়েছে, আপিল করলে মানবিক বিবেচনা করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg