শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ইউপি চেয়ারম্যানকে চড় মারায় প্যানেল মেয়র গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলকে চর মারার ঘটনায় পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগের আহবায়ক আব্দর রাজ্জাক রাজাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়। পরে ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল এ নিয়ে বুধবার সন্ধ্যায় সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেন।

বুধবার (২৫ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় চড় মাড়ার ঘটনা ঘটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতক্ষদর্শীরা জানায়, সভা শেষে দুপুরে খাওয়ার বিরতির সময় প্যানেল মেয়র আব্দুর রাজ্জাকের সঙ্গে ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. জলিলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান আ. জলিলের গালে চড় মারেন আব্দুর রাজ্জাক। এ নিয়ে সভায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আ. জলিলও পাল্টা চড় মারেন আব্দুর রাজ্জাককে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন পুলিশকে খবর দেন। পুলিশ এসে আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন জানান, জনপ্রতিনিধির এমন ব্যবহার খুবই দুঃখজনক। আইনগতভাবে বিষয়টি ফয়সালা হওয়া উচিৎ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে ঘটনাস্থল থেকে প্যানেল মেয়র আব্দুর রাজ্জাককে থানা হেফাজতে আনা হয়েছে। এরপর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg