শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি দৌলতদিয়ায় দুটি ঘাট বন্ধ, মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ মে, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

পদ্মা-যমুনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৪ ও ৫ নাম্বার ঘাটের এক-তৃতীয়াংশ তলিয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ঘাট দুটি বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

বিআইডব্লিউ‌টি‌সির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়ায় সাতটি ঘাটের মধ্যে পাঁচটি সচল ছিল। পদ্মা-যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার রাত থেকে ৪ ও ৫ নম্বর ঘাটের সড়ক ও পন্টুনের ওপর পানি উঠতে থাকে। ফলে দুর্ঘটনা এড়াতে ঘাট দুটি দিয়ে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ৩, ৬ ,ও ৭ নং ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করানো হচ্ছে। ৭নং ঘাটের সংযোগ সড়ক ও পন্টুনের কিছু অংশ তলিয়ে গেছে।

শুক্রবার (২০ মে) দুপুরে সরেজমিনে ঘাট এলাকা গিয়ে দেখা যায়, ৩টি ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করানো হচ্ছে। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার এলাকাজুড়ে ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী যানবাহন। যানজটে আটকা পড়ে গাড়ির চালক ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় যাত্রীবাহী বাসের যাত্রী খোকন বলেন, ঢাকায় যাওয়ার জন্য বৃহস্পতিবার দিবাগত রাত থেকে দৌলত‌দিয়া ঘাটে সিরিয়ালে আটকে আছি। খাবার,পানি, টয়লেটসহ চরম ভোগান্তির মধ্যে রয়েছি।

বিআইডব্লিউ‌টি‌সির দৌলত‌দিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, হঠাৎ নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে দৌলতদিয়া ৪ ও ৫ নং ঘাট তলিয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ঘাট ২টি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এ নৌরুটে ২০টি ফে‌রি চলাচল করছে। ঘাট সংকটের কারণে যানবাহনের এই দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg