শিরোনাম
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত রাজবাড়ীর হাফসা ও দেবব্রত দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

দীর্ঘ ২০বছর ভোগান্তির পর ইটের রাস্তায় হাঁটবে এলাকাবাসী

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

0Shares

ষ্টাফ  রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচরে ১ কিঃ মিঃ ইটের রাস্তার কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে মইজদ্দিন মন্ডল পাড়ার বেড়িবাধ থেকে মইজদ্দিন মন্ডল পাড়া জামে মসজিদ পযন্ত ১ কিঃ মিঃ ইটের রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, মোস্তফা মেটালের পরিচালক সেলিম মুন্সি, উজানচর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন, রাজবাড়ী টেলিগ্রাফের নির্বাহী সম্পাদক মো. আকতাউজ্জামান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাতুল হেসেন সহ এলাকাবাসী।

এ রাস্তাটি মইজদ্দিন মন্ডল পাড়া থেকে চাঁদপুর পষন্ত ১.২ কিঃ সংযোগ সড়ক থাকলেও রাস্তার কাজ উদ্বোধন করা হয় ১কিঃ পর্যন্ত। বাকি ২০০ মিটার রাস্তার কাজের বরাদ্দ না হওয়ায় ভোগান্তিতে থাকবে ঐ এলাকাবাসী।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন ২০০ মিটার রাস্তার কাজ অতি দূরত বাস্তবায়ন করার জন্য এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দেন।

উজানচর ইউপির ৩নং ওয়াডের সদস্য জাকির হোসেন বলেন, কয়েক যুগ অপেক্ষার পর এ রাস্তা দিয়ে সাধারণ জনগণ সুস্থিতে চলাচল করতে পারবে ভেবে আমাদের অনেক ভালো লাগছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg