শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

0Shares

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায় অন্ত্র ও গুলি সহ সালমান শাহ ও কাজল নামের দুই জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গতকাল রোববার (২৪এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামের শাহজাহান মিয়ার মেহগনী বাগান থেকে আসামীদের অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ (২৭) ও একই ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলীর ছেলে কাজল (২৬)।

আসামীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টায় পাংশা মডেল থানায় প্রেস কনফারেন্স করে থানা পুলিশ।

প্রেস কনফারেন্সে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামী সালমান শাহ’র কাছ থেকে একটি লোহার তৈরী (দেশীয়) একনলা বন্দুক ও বন্দুকে লোডকৃত এক রাউন্ড তাজা কার্তুজ ও দুই টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর আসামী কাজলের কাছ থেকে একটি লোহার তৈরী (দেশীয়) একনলা বন্দুক, বন্দুকে লোডকৃত এক রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড গুলি লোডকৃত ৮ চেম্বার বিশিষ্ট লোহার তৈরী (বিদেশী) একটি রিভলবার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আসামী সালমান শাহ’র বিরুদ্ধে পাংশা থানাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় ২টি হত্যা মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি ডাকাতি মামলা ও ১টি বিস্ফোরক মামলা সহ বিভিন্ন অপরাধে সর্বমোট ১২টি মামলা রয়েছে। আসামী কাজলের বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা ও ১টি বিস্ফোরক মামলা সহ বিভিন্ন অপরাধে সর্বমোট ১২ টি মামলা রয়েছে। তিনি আরোও বলেন, তাদের কাছে থানা অস্ত্র দিয়ে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরা দুইজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় (২৫ এপ্রিল) ১৮৭৮ সালের অস্ত্র আইনের-১৯ (A) (F) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg