শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ইজিবাইক চোর চক্রের ৬ সদস্য আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাহিন্দ্র স্ট্যান্ড থেকে চোরাইকৃত একটি ইজিবাইকসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন গোলন্দঘাট থানা পুলিশ। গতকাল রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া মাহিন্দ্র স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ইজিবাইক চোর চক্রের সদস্যরা হলেন, ফরিদপুর জেলার কোতয়ালি থানার রহিমপুর এলাকার ইদ্রিস শেখের ছেলে আরিফ শেখ (২২), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির সিদ্দিক কাজীপাড়ার হালিম খানের ছেলে জনি খান (৩০), একই ইউপির নছরউদ্দিন সরদার পাড়ার বারেক শেখের ছেলে চান মিয়া (২৮), একই এলাকার সিদ্দিক শেখের ছেলে সেলিম শেখ (৩৩), আজিজ মিঞার ছেলে আরিফ মিয়া (৩৮), একই ইউপির ফেলু মোল্লার পাড়ার নৈমুদ্দিন পালের ছেলে নাঈম ইকবাল (৩৮)।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ইজিবাইক উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg