শিরোনাম
ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গোয়ালন্দে পুলিশের অভিযানে ইয়াবাসহ চার যুবক আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের পৃথক অভিযানে দৌলতদিয়া থেকে ৫৩৫ পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন গোলন্দঘাট থানা পুলিশ। গতকাল রাতে দৌলতদিয়া পোড়াভিটার সামনে মোল্লা বোডিং থেকে ও যৌনপল্লীর মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক যুবকেরা হলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর থানার তেরশ্রী এলাকার দেলোয়ার জাহান ঝন্টুর ছেলে রাকিবুল হাসান ওরফে রবিন মল্লিক (২৯), একই থানার বড় পয়লা এলাকার আরশেদ আলীর ছেলে জাকির হোসেন (২৮) , একই এলাকার বাদশা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২২), তাদেরকে মোল্লা বোডিং থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অপর দিকে দৌলতদিয়া যৌনপল্লীর মধ্যে থেকে দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার কাশেম সরদারের ছেলে রমজান সরদার (২৫) কে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আসামিদেরকে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg