শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত ২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা চালক নিহত ও আহত হয়েছেন দু’জন।

শনিবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক রজব আলী (৪০) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউপির রায় মাখন পাড়ার মঙ্গল বেপারীর ছেলে।

আহত অটোরিকশার যাত্রী উসমান মন্ডল (৩০) গোয়ালন্দ পৌরসভার কেউটীল এলাকার শাজাহান মন্ডলের ছেলে। আহত আরেক জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, অটোরিকশাটি গোয়ালন্দ বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন এবং পণ্যবাহী ট্রাকটি বিপরীত দিক দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকটি (রেজিস্ট্রেশন নাম্বার কুষ্টিয়া-ট ১১-২২৫৩) দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। ও আহত অবস্থায় অটোরিকশার যাত্রী দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এ সময় এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া’ধীন রয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg