শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

আকবর খান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও পানির ফিল্টার বিতরণ

স্টাফ রিপোর্টার / ৪২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২

0Shares

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে নিজাতপুর গ্রামে আকবর খান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প, ফ্রী ঔষুধ,মাস্ক, ট্যাং, চিনি ও ৬০ টি মসজিদ ও মাদ্রাসাতে পানির ফিল্টার বিতরণ করেছে। মেডিকেল ক্যাম্পে ৬ শতাধিক রোগীর বিনামূল্য চিকিৎসা প্রদান করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

শনিবার (২৬ মার্চ) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ী সদর হাসপাতালের সুপারেন্টেন্ড ডা: এম এ হান্নান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: আরিফুজ্জামান, ডা: জুম্মি নাহদিয়া বর্ষা, ডা: নুরুন্নাহার কনা।
অনুষ্ঠানে আজিবর রহমান শেখের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, মজিবুর রহমান শেখ, মদিরদিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি জলিল মোল্লা সহ প্রমুখ।

আকবর খান ফাউন্ডেশনের সভাপতি বেলায়েত খান বলেন, আমরা শুরু থেকেই বিভিন্ন সামাজিক কাজকর্ম করে আসছি। আজকে আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে ৬০ টি মসজিদে পানির ফিল্টার, ১ কেজি করে ট্যাং ও ২ কেজি চিনি বিতরণ করা হবে। এছাড়াও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬ শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg