শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৌলতদিয়ায় পৃথক অভিযানে ৮কেজি গাঁজা উদ্ধার, দুই ভাই‌ পলাতক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
বিশেষ অভিযানে ৮কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক ব্যবসায়ী। এসময় পৃথক দুই স্থান থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (০২ মার্চ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়াস্থ মালয়েশিয়া প্রবাসী মো. তমছের শেখের বাড়ীর ভাড়াটিয়া মৃত ইরফান শেখের ছেলে মোঃ দুলাল শেখের (৪২) ভাড়াকৃত উত্তর দুয়ারী টিনের চৌচালা দুই কক্ষ বিশিষ্ট বসতঘর থেকে একটি প্লাস্টিক বস্তার ভেতর ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সে সুকৌশলে পালিয়ে যায়।

অপর অভিযানে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মেম্বার পাড়াস্থ মৃত ইরফান শেখের ছেলে আলাল শেখের (৩৭) নিজ টিনের দোচালা ঘর থেকে একটি প্লাস্টিক জারের মধ্যে রক্ষিত ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সে সুকৌশলে পালিয়ে যায়।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা জব্দ করে। এসময় দুইজন আসামি সুকৌশলে পালিয়ে যায়। আসামিরা আপন দুই ভাই এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

পলাতক আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg