শিরোনাম
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা

পাংশায় ৩শ' পিছ ইয়াবাসহ মাদক কারবারি আটক 

পাংশায় ৩শ’ পিছ ইয়াবাসহ মাদক কারবারি আটক 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে পাংশা মডেল থানাধীন চরঝিকড়ী জনৈক তাছেম মন্ডলের বাড়ির উঠান হতে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি, রাজবাড়ী জেলার পাংশা থানার চরঝিকড়ী (সেনগ্রাম পাড়া) এলাকার মৃত জসিম প্রামানিকের ছেলে ফিরোজ প্রামানিক (৪৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিঠু ফকির, এএসআই মো. আব্দুল লতিফ, সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানাধীন চরঝিকড়ী জনৈক তাছেম মন্ডলের বাড়ির উঠান হতে ফিরোজ প্রামানিককে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।

এ বিষয়ে আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg