শিরোনাম
দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী

গোয়ালন্দে ইয়াবাসহ দুই যুবক আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (০৪ নভেম্বর) ভোরবেলা তাদেরকে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডল পাড়ার মৃত কুটি শেখের ছেলে আজগর শেখ (৩৯) ও সামছু মাস্টার পাড়ার কালাম চৌধুরীর ছেলে সাগর চৌধুরী (২৫)।

এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় এসআই সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোরবেলা ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দুইজন লোক অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg