শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মনোনয়ন ফরম জমা দিলেন খানখানাপুর ইউ’পি চেয়ারম্যান প্রার্থী মোঃ আতিক আল আলম

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ডিসেম্বরে রাজবাড়ী সদরের ১৪ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৪ নভেম্বর) মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৬নং খানখানাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যানপ্রার্থী (সতন্ত্র) মোঃ আতিক আল আলম। রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ মাহমুদ হাসান খানের নিকট এই মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, মোঃ ফারুক আহমেদ, মোঃ আঃ মালেক সরদার, মোঃ মিলন, মোঃ মজিদ প্রমানিক, ডা. নুরুল হক, মোঃ রস্তম শেখসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মনোনয়ন জমা দেয়ার পর মোঃ আতিক আল আলম বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি খানখানাপুর ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আমি নির্বাচনে জয় লাভ করলে নির্বাচনী এলাকার শাসক নয়, সেবক হিসেবে জনগনের পাশে থাকবো। চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্ম প্রকাশ করে মাঠে নেমেছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg