শিরোনাম
দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী

গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

0Shares

 

ষ্টাফ রিপোর্টার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে ২৫ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

রবিবার (১৪ নভেম্বর) দুপুরে মামলার এজাহার এর মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি গোয়ালন্দ উপজেলার চর আন্ধারমানিক গ্রামের মৃত মুকন কাজীর ছেলে কাজী রুহুল আমিন (৩০), কাশিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে রবিউল ইসলাম (৩০)।

জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার এসআই দেওয়ান শামিম খান সঙ্গীয় ফোর্সসহ রবিবার সকালে জমিদার ব্রিজ নামক এলাকায় ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুজন মাদক ব্যবসায়ী একটি অ্যাপাচি মোটরসাইকেলে মাদকদ্রব্য হেরোইন নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে ছোটভাকলা এলাকার উদ্দেশ্যে রওনা করেছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি অফিসার ইনচার্জকে (ওসি) জানিয়ে গোয়ালন্দ পৌর জামতলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় উপস্তিত জনগণের সামনে তাদের কাছ থেকে ২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। তাদের কাছে থাকা উদ্ধারকৃত হেরোইন ও মোটরসাইকেল জব্দ করা হয়ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg