শিরোনাম
দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী

গোয়ালন্দে শান্তিপূর্ণভাবে চলছে দুই ইউপির ভোট গ্রহণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

শান্তিপূর্ণভাবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সরজমিন উজানচর ১, ২, ৩, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।

দুই ইউনিয়নে ৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে উজানচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত মো. গোলজার হোসেন মৃধা (নৌকা প্রতীক), আবুল হোসেন (আনারস প্রতীক) ও জিন্দার আলী (ঘোড়া প্রতীক)। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সাধারন সদস্য ২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দশটি কেন্দ্রে ২২ হাজার ৫০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১১ হাজার ৭২৬ জন পুরুষ ও ১০ হাজার ৭৭৭ জন নারী ভোটার রয়েছেন।

ছোটভাকলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত মো. আমজাদ হোসেন (নৌকা প্রতীক) এবং মোহাম্মদ আলী (আনারস প্রতীক)। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২ জন, সাধারণ সদস্য ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১২ জনসহ ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি কেন্দ্রে ১৪ হাজার ৮৫৭ জন ভোটারের মধ্যে পুরুষ ৭ হাজার ৫২৪ ও নারী ভোটার ৭ হাজার ৩৩৩ জন।

সুষ্ঠভাবে নির্বাচনের জন্য দুই ইউনিয়নে ঊনিশটি কেন্দ্রে পুলিশ, বিজিবি, আনছার সদস্য মোতায়েন রয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নিজামউদ্দিন বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শুরু হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা হলে আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg