শিরোনাম
দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী

আমি আপনাদেরই সন্তান বাধ্য করবেন না কাওকে জেলে নিতে ,পুলিশ সুপার রাজবাড়ী-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণ বিধিমালা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্য প্রার্থীদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনময় সভায় গোয়ালন্দ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈন উদ্দিন চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজামউদ্দিন আহম্মেদ।

সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কোন প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত কয়েকজনকে আচরণ বিধি লংঘনের দায়ে জরিমানা করা হয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম. এম শাকিলুজ্জামান বলেন, আমি আপনাদেরই সন্তান। আমি কারো সাথে খারাপ ব্যবহার করতে চাইনা, কারো গায়ে লাঠি চালাতে চাইনা এবংকি কাওকে জেলেও নিতে চাইনা। কিন্তু কেউ যদি আমাকে বাধ্য করেন সেক্ষেত্রে কাওকে ছাড় দেয়া হবে না, সে যেই হোক। সকলকে এই নির্বাচন অবাধ,সুষ্ঠ, ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সহযোগিতা করতে বলেন এই কর্মকর্তা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg