শিরোনাম
রাজবাড়ীতে ধর্ষণ মামলার পর বাকপ্রতিবন্ধী নারী নিখোঁজ, আসামির বিরুদ্ধে হুমকির অভিযোগ রাজবাড়ীতে বিদায়ী পুলিশ সুপার মনজুর মোরশেদের বিদায় সংবর্ধনা রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেনের দায়িত্ব গ্রহণ ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত রাজবাড়ীর হাফসা ও দেবব্রত দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

রাজবাড়ীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী ও সদস্যকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ও সদস্য প্রার্থী আবদুর রহমানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার(১ নভেম্বর) রাতে তাদের উভয়কেই ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,ছোট ভকলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নৌকার বিলবোর্ড স্থাপন করে আলোকসজ্জা করেছেন।যা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তাই রাত ৯ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রের ও সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে।
অপরদিকে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুর রহমান রাত সাড়ে ৮ টার পর তার সমর্থক ও লোকজন নিয়ে নির্বাচনী এলাকায় মিছিল ও শোডাউন করে।যা নির্বাচনের আচরণবিধির লঙ্ঘনের মধ্যে পড়াই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেন, আমার পোস্টারে কেউ আলোকসজ্জা করেছে কিনা এই বিষয়টি আমার জানা ছিলো না। আমার প্রতিপক্ষ ষড়যন্ত্র করে এই কাজটা করতে পারে বলে আমি ধারণা করছি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়ালন্দে ইউপি নির্বাচনে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে।কেউ পোস্টারে আলোকসজ্জা করেছে আবার কেউ রাত ৮ টার পর প্রচারণা চালাচ্ছে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান পরিচালনা করছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg