শিরোনাম
গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার

গোয়ালন্দে কাজে আসছে না ২১ লাখ টাকা ব্যায়ে নির্মিত ব্রীজটি –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

গোয়ালন্দ বাজার ও গোয়ালন্দ ঘাট রেলওয়ে ষ্টেশনের মাঝে গোয়ালন্দ শ্মশানঘাট এলাকায় একটি রেলব্রিজ অবস্থিত ।
সেখানে দেখা যায় ঝুঁকি নিয়েই রেলব্রীজ দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল করছে।

ঝুঁকি এড়াতে গত বছর রেলব্রিজের পাশে ২১ লাখ টাকা ব্যায়ে একটি ব্রিজ নির্মান করা হয়। কিন্তু ব্রিজটির দুপাশে ঠিকমতো সংযোগ সড়ক নির্মান না করায় ব্রিজটি ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না।

জানা গেছে, গোয়ালন্দ বাজার ও গোয়ালন্দ ঘাট রেলওয়ে ষ্টেশনের মাঝে গোয়ালন্দ শ্মশানঘাট এলাকায় একটি রেলব্রিজ রয়েছে। সেখান দিয়ে স্হানীয় নতুন পাড়া,তোরাপ শেখের পাড়া ও ফকির পাড়ার লোকজনকেগ প্রতিনিয়ত গোয়ালন্দ বাজারে আসা-যাওয়া করতে হয়।এছাড়া গোয়ালন্দ শহর এলাকা হতে শ্মশানে যাতায়াতের একমাত্র পথও সেটি।পাশাপাশি দৌলতদিয়া ঘাটে যানজট সৃষ্টি হলে রিক্সা,অটোরিকশার মতো বহু ছোট যানবাহন দৌলতদিয়া ঘাটে যাওয়া- আসা করতে এই রাস্তাটি বিকল্প হিসেবে ব্যবহার করে।এর গুরুত্ব বিবেচনায় গোয়ালন্দ পৌর কতৃপক্ষ কয়েক বছর আগে রেলের পাশ দিয়ে ২ কিলোমিটারের মতো পাকা সড়ক নির্মান করে।

শ্মশানঘাট সংলগ্ন রেল ব্রীজে ঝুঁকি এড়াতে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৯-২০২০ অর্থ বছরে ২১ লাখ টাকা ব্যায়ে ২৬ ফুট দৈর্ঘ্যের একটি আরসিসি ব্রিজ নির্মান করে।

কিন্তু ব্রিজটির দুইপাশের সংযোগ সড়কে অল্প কিছু মাটি ফেলে সরু করে তৈরি করায় এবং গাইড ওয়াল না দেয়ায় মাটি ধ্বসে গেছে। এতে করে ব্রিজটি ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না। সেখান দিয়ে চলতে গিয়ে ঘোড়ার গাড়ি,রিক্সা ও অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনা ঘটছে। বাধ্য হয়ে যাত্রী ও চালকরা আগের মতোই ঝুঁকি নিয়ে রেডব্রিজের পাশ দিয়ে যাতায়াত করছে।

স্হানীয় বাসিন্দা দোয়াত আলী শেখ, ঘোড়ার গাড়ি চালক সবুজ ফকির সহ কয়েকজন জানান, নতুন ব্রিজের দুই পাশের রাস্তায় গাইড ওয়ালসহ আরো চওড়া করে করার দরকার ছিল। তা না করায় এখানে প্রতিনিয়ত ছোটখাট দূর্ঘটনা ঘটছে।

অটোরিকশা চালক আজাদ মোল্লা (৪০) আলম শেখ (৩৫), রিক্সা চালক নজরুল ইসলাম (৫০)সহ কয়েকজন বলেন,তারা জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে রেলব্রিজের পাশ দিয়েই চলাচল করছেন। সেখান থেকে হঠাৎ গাড়ি উল্টে গেলে নিচে পড়লে প্রানহানির আশংকা রয়েছে।

গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল জানান,বন্যার কারনে ব্রিজটির সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।নির্মাণের পর ব্রিজটি পৌর কতৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়। পৌর মেয়রের সাথে আলোচনা করে সংযোগ সড়কের জরুরি সংস্কারের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg