শিরোনাম
দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী

গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ রায়হান সম্পাদক শফিকুল ইসলাম শামিম-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহ্যবাহী গোয়ালন্দ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রথম আলো গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদ রায়হান সভাপতি পদে এবং নিউজ ২৪ টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামিম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেস ক্লাবের নির্বাচনী ট্রাইব্যুনাল প্রধান আজিজুল হক খান মামুন ২৯অক্টোবর শুক্রবার রাত সারে ৯ টায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ট্রাইব্যুনালের অপর সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, এ্যাড. এবিএম ছাত্তার, প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শামীম শেখ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

কমিটির অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে মো. আবুল হোসেন (ভোরের পাতা) ও শেখ রাজীব (দৈনিক সংবাদ) এবং সহ সাধারণ সম্পাদক পদে উদয় দাস নির্বাচিত হয়েছেন।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন আসজাদ হোসেন আজু (সমকাল,গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ),শামীম শেখ (যুগান্তর-গোয়ালন্দ প্রতিনিধি), গনেশ পাল (কালের কন্ঠ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি), হেলাল মাহমুদ (যুগান্তর-রাজবাড়ী প্রতিনিধি) নজরুল ইসলাম (ইনকিলাব), কুদ্দুস উল আলম (যায়যায়দিন গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ) আক্তারুজ্জামান মৃধা (ইত্তেফাক) ও শাহেদ আলী ইরশাদ (বাংলানিউজ২৪.কম)।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg