শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাংশার সরিষা ইউনিয়নে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদি সভা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরিষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার ও তার সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার সরিষা ইউনিয়নের পারডেমনামারা (বাগলী) বাজার জামে মসজিদ চত্বরে এ প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজমল আল বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ হোসেন, ১নং ইউপি সদস্য মকবুল হোসেন, ৪নং ইউপি সদস্য নজরুল হোসেন, ৭নং ইউপি সদস্য ইকবাল হোসেন, আওয়ামী লীগ সদস্য মকিম বিশ্বাস সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী এবং এলাকাবাসী।

প্রতিবাদী সমাবেশ বক্তারা বলেন, আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতে তারা বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই প্রতিবাদ সভার মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালালে কঠোর পদক্ষেপ নেবেন বলে জানান তারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg