শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে দেশীয় লোহার তৈরি রিভলবারসহ আটক ২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীতে দেশীয় লোহার তৈরি একটি পুরাতন রিভলবারসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পুরাতন অ্যান্ড্রয়েড ওয়ালটন মোবাইল সেট এবং একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপার ধাওড়া গ্রামের মৃত আব্দুর রউফ জোয়াদ্দারের ছেলে মো. শিহাব উদ্দিন জোয়াদ্দার (৩৮) এবং মাগুরার শ্রীপুরের তেতুলবাড়ীয়া গ্রামের অমল মণ্ডলের ছেলে অসিত কুমার মণ্ডল (৩৫)।

রাজবাড়ী জেলা গোয়ান্দা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মো. আব্দুল লতিফ এবং সঙ্গীয় ফোর্সসহ কালুখালী থানার বি-কয়া টু জামালপুর বেরি বাঁধ রোডের দক্ষিণ নগর বাথান সাকিনস্থ জনৈক মো. আলীম মণ্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে দেশীয় তৈরি একটি রিভলবারসহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা যায়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg