শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

0Shares

গোয়ালন্দে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্ট

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যাক্তির বসতবাড়ি থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয় যাহার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (১০ আগস্ট) মামলার এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড সাকের ফকির পাড়ার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ হারুন বিশ্বাস (৪৮)।

এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে ছিলেন এ.এস.আই মো. শহিদুল ইসলাম, মো. খলিলুর রহমান, ফারুক হোসেন ও একজন ফোর্স। তারা গোয়ালন্দ রেল স্টেশন এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান আসামি মো. হারুন বিশ্বাস তার বাড়িতে বিভিন্ন ব্যাক্তির নিকট খুচরা ভাবে গাঁজা বিক্রি করছে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে জানালে তিনি নির্দেশ প্রদান করেন আসামির বাড়িতে অভিযান পরিচালনা করার।

গোয়ালন্দে জরুরি ডিউটিরত মোবাইল-৪-এর অফিসার এস.আই দেওয়ান শামীম খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আসামির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে ধরা হয়। আশ-আশের লোকজনের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার ঘরের ভিতর সাব-বাক্সের পিছনে গাঁজা রাখার কথা শিকার করেন।

স্বাক্ষী দের উপস্থিতিতে তার নিজ হাতেই পলিথিন মোড়ানো দুটি গাঁজার প্যাকেট (যার ওজন দুই কেজি) বের করেন। এবং সেটি জব্দ করে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৫ টি মাদক মামলাসহ ৬ টি মামলা চলমান।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার বেলা ১১ তার দিকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg