শিরোনাম
গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি

মাদকসেবীদের অভয়ারণ্য খোলাবাড়িয়ার পরিত্যক্ত ঘর, আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার / ১০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী জেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া এলাকায় অবস্থিত মৃত মানিক মিয়ার ভাটার একটি টিনের ছাপড়া ঘর বর্তমানে মাদক সেবন ও অবৈধ কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এই ঘরটি এখন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আখড়ায় রূপ নিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিনই বিভিন্ন বয়সী তরুণরা এখানে জড়ো হয়ে মাদক সেবন করছে। এতে করে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতি হচ্ছে এবং যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর এই ঘরের আশেপাশে অস্বাভাবিক চলাচল লক্ষ্য করা যায়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আগে এই এলাকা শান্ত ছিল, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। তারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি পরিত্যক্ত ঘরটি অপসারণ বা নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

সচেতন মহল মনে করছে, সময়মতো পদক্ষেপ নেওয়া না হলে এই ধরনের কর্মকাণ্ড আরও বিস্তৃত হয়ে সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই যুব সমাজকে রক্ষা করতে এবং এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত সমন্বিত উদ্যোগ জরুরি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg