শিরোনাম
পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

0Shares
  • নিজস্ব প্রতিবেদক, (রাজবাড়ী) রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় রাজবাড়ী সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও গোয়ালন্দ উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের ঐক্য ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ ঘটান।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন,এই ঐতিহাসিক আন্দোলনের চেতনা থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মো. আসলাম মিয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু  সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক খান শহীদ গণি শেখের স্ত্রী লাকি আক্তার জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান

এছাড়াও গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. মজিবর রহমান মজি মোল্লাসহ যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধিকার ও গণতন্ত্র রক্ষার যে সংগ্রাম শুরু হয়েছে, তা আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে হবে।

 

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg