শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

0Shares

রাজবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারিরা আটক

ষ্টাফ রিপোর্টার
রাজবাড়ী সদর থানাধীন বাগমারায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ ডিসেম্বর) রাত ৮ দিকে রাজবাড়ী সদর থানাধীন বাগমারা ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন, রাজবাড়ী সদর থানাধীন কাজী বাধা এলাকার আজিজ খানের ছেলে রয়েল খান (৪০), মাটিপাড়া এলাকার বাবু মণ্ডলের ছেলে পাপ্পু মন্ডল (২২), ও একই এলাকার রোস্তম কাজীর ছেলে হাই কাজী (৪৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর ও এএসআই মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানাধীন বাগমারা মোড়স্থ জনৈক আরিফ ভ্যারাইটিজ ষ্টোর এন্ড কফি শপের সামনে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

এ বিষয়ে আটক মাদক কারবারিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg