শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৭ নং ওয়ার্ডে তরুণ সমাজ ও তৃণমূলের প্রথম চাওয়া কাউন্সিলর প্রার্থী সুজন

স্টাফ রিপোর্টার / ৮৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

0Shares

আসন্ন রাজবাড়ী পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিশিষ্ট তরুণ সমাজসেবক ও ক্রীড়ামোদী মোঃ মাকসুদুর রহমান সুজন।

পেশায় ব্যবসায়ী মোঃ সুজন রাজবাড়ী শহরের ৭নং ওয়ার্ডের দক্ষিন ভবানীনুর মরহুম মাওলানা মোঃমিজানুর রহমান এর ছেলে । সুজন জেলা ক্রিকেট টিমের অন্যতম একজন খেলোয়াড়। তিনি ঢাকা সহ বিভিন্য ক্রিকেট লীগেও খেলেছেন। বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।

ইতিমধ্যেই পৌরনির্বাচনকে সামনে রেখে তিনি তার নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে মাঠ পর্যায়ের কাজ করে যাচ্ছে।

পৌর কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তরুণ এই সমাজসেবক মাকসুদুর রহমান সুজন রাজবাড়ী টেলিগ্রাফ কে বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকান্ড করে আসছি। সবসময় আমার ওয়ার্ডবাসীর পাশে থাকাসহ ওয়ার্ডের উন্নয়নে সচেষ্ট রয়েছি। কিন্তু একজন নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষে সাধারণ মানুষের জন্য যা করা সম্ভব-তা কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এ জন্যই আমার ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। নির্বাচিত হতে পারলে দল-মত নির্বিশেষে সবার মতামত ও সহযোগিতায় আমার ওয়ার্ডটিকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলবো। একটি মাদকমুক্ত ওয়ার্ড গড়তে এবং স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাষণ, সবুজায়ন, বিদ্যুৎ ও রাস্তাঘাটের উন্নয়নসহ ওয়ার্ডবাসীর নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো।
৭নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করে সুজন আরও বলেন, “মহান আল্লাহর রহমতে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে আমি শতভাগ সততার সাথে ওয়ার্ডবাসীর সেবা করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবো। সর্বোচ্চ প্রচেষ্টা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবো। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই আমার কাছ থেকে সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবে। বিশেষ করে ওয়ার্ডের দুস্থ-অসহায় মানুষ যাতে পৌরসভার ও সরকারের সুযোগ-সুবিধাগুলো পায় সে ব্যাপারে সবসময় সচেষ্ট থাকবো।

উল্লেখ্য, ইতোমধ্যে রাজবাড়ী পৌরসভার তরুন সমাজ ও ৭নং ওয়ার্ডের সবস্তরের মানুষের মাঝে ব্যাপকসাড়া ফেলেছে সুজনের এই কাউন্সিলর প্রার্থী হবার খবর।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg