শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

৭বছরের শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

0Shares

৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লিটন মন্ডল (২৫) নামে চাচতো চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত লিটন মন্ডল (৩৩) মাঝবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গি গ্রামের আইয়ুব আলী মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার (১৯মার্চ) বিকেল ৪টায় লিটন মন্ডলের বাড়িতে তার মা-বাবা না থাকায় পুরো বাড়ি ফাঁকা ছিল। এই সুযোগে শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে লিটন।

শিশুটির পরিবার লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না বলে বাড়িতে রেখে দেয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পরলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে এলাকায় জানাজানি হয়। তবে ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টাও চালায় লিটনের পরিবার। জানা গেছে ধর্ষণকারী লিটন ৭ বছরের ঐ শিশুর সম্পর্কে চাচা হন।

শিশুটির বাবা জানান ধর্ষণকারী লিটন তার চাচতো চাচাতো ভাই তাদের সাথে কোন রকম কোন পারিবারিক ভাবে কোন সমস্যও নেই। তার শিশু মেয়ে মাত্র ৭বছর বয়সী কেন তার সাথে এমন ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না তিনি। তার মেয়ে মাজবাড়ি ইউনিয়নের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। তিনি এ ঘটনায় বাদী হয়ে কালুখালি থানায় মামলার করার প্রস্তুতি নিচ্ছেন।

রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, শিশু ধর্ষণ মারাত্বক অপরাধ। এমন ঘটনা সত্যি দুঃখজনক। আমি ঘটনা শোনার সাথে সাথে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে কালুখালী থানার ওসিকে নির্দেশ দেয়। পরে তাকে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ গ্রেফতার সে বর্তমানে পুলিশের হেফাজতে আছে। শিশুটির বাবা থানায় মামলা দায়ের করবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg