শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৭০০ পিস ইয়াবা সহ রাজবাড়ীর জাহিদ ও তার সঙ্গী আটক।

স্টাফ রিপোর্টার / ৫২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

0Shares

২৯ এপ্রিল রাজবাড়ী জেলার সদর থানার পূর্ব ভবদিয়া গ্রামের মাদক ব্যবসায়ী ও বিকাশ প্রতারক জাহিদ খান পিতা (সালাম খান) তার একজন সঙ্গীসহ ডিএমপি ঢাকার রূপনগর থানা পুলিশের হাতে আটক হন। এ সময় তাদের নিকট হতে ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) যার ওজন ২৭০ গ্রাম, যার মূল্য আনুমানিক ৮,১০,০০০/-(আট লক্ষ দশ হাজার) টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মামলার সূত্রে জানা যায় যে – নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে রূপনগর থানাধীন বেড়িবাধ এলাকাতে রূপনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই দেবরাজ চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের উক্ত মাদকসহ গ্রেফতার করেন। আটককৃত ব্যক্তিরা হলেন ১. রাজবাড়ী জেলার সদর উপজেলার পূর্ব ভবদিয়া গ্রামের মোঃ সালাম খানের ছেলে মোঃ জাহিদ খান (৩৫)। বর্তমানে ছিলেন (উত্তরা ১৮ নং সেক্টর, মধুমিতা বিল্ডিং ফ্লাট নং-এ/৬০৬) , উপজেলা/থানা- তুরাগ, ঢাকা। ২. গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উলপুর গ্রামের মোঃ গোলাম রসুল সর্দারের ছেলে রাকিব সর্দার। তারা বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা, রাজবাড়ীসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রী করতেন। গ্রেফতারকৃতদের নামে ডিএমপি এর রুপনগর থানার এফ আই আর নং-১৫/৭২, ২৯ এপ্রিল, ২০২১ ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা দায়ের করেছে পুলিশ করা। আটকৃত ব্যক্তিরা প্রাথমিকভাবে রাজবাড়ী জেলা ও রাজধানী ঢাকা ও আশ-পাশের মাদক ব্যবসায়ের সাথে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে। জাহিদের দেয়া তথ্য পুলিশ যাচাই-বাছাই করছে। জাহিদ গ্রেফতার হওয়াতে রাজবাড়ীর মাদক ব্যবসা ও বিকাশ প্রতারনার সাথে জড়িত ব্যক্তিরা গা-ঢাকা দিয়েছে।

উল্লেখ্য, এর আগেও জাহিদ বিকাশ প্রতারণা মামলায় একাধিকবার জেল খেটেছে, জেল থেকে ছাড়া পেয়ে আবারো বিকাশ প্রতারণা ও মাদক ব্যবসায় জড়িত হয়ে পরেন তিনি। তার গ্রেফতারে রাজবাড়ী এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg