শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬ কেজি ওজনের বৃগেট মাছ ধরা পড়েছে দৌলতদিয়া পদ্মায়

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১২৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটের উজানে পদ্মা নদীতে দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জেলে আলাল হালদারের জালে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বৃগেট মাছ ধরা পড়েছে।

 

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত বাবু সরদারের আড়ৎ এ মাছটি বিক্রির জন্য আনলে সেখানে উন্মুক্ত ডাকে (অকশনে) ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৭শ ৫০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। এসময় মাছটি দেখতে উৎসুক জনতা মাছের আড়ৎ এ ভীর জমায়।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এ ধরনের মাছ এত বড় আকারে সাধারণত পদ্মা নদীতে খুব একটা দেখা যায় না। তাই একটু বেশী লাভের আশায় বাবু সরদারের আড়ৎ থেকে ১২হাজার টাকা দিয়ে মাছটি কিনেছি। মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন স্থানে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করছি। আশা করি আজকের মধ্যেই কেনা দামের থেকে একটু বেশি দামে মাছটি বিক্রি করতে পারব।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg