শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

১৪৫৫ টি বানভাসী পরিবার পেল ত্রাণসামগ্রী

স্টাফ রিপোর্টার / ৭২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২০

0Shares

আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ও গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে সাতদিন ব্যাপি বানভাসী মানুষের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৩১ শে জুলাই থেকে শুরু হয়। এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম। ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত -চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী ও আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির -অধ্যক্ষ ভান্ডারিয়া ছিদিকিয়া ফাজিল মাদ্রাসা ও সভাপতি জেলা ঈমাম কমিটি রাজবাড়ী। আরও উপস্থিত ছিলেন আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশনের পরিচালক মো. নুরুল ইসলাম শিকদারের সহধর্মিণী। সাতদিন ব্যাপি এ কার্যক্রমে ১৪৫৫ টি বানভাসী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শেষ হয় ০৭ আগস্ট ২০২০ তারিখে। শেষের দিনে সকালে ৩০০ টি পরিবারের মাঝে চাউল, ডাউল, তেল, চিড়া,মুড়ি ও চিনি বিতরণ করা হয়েছে। বিকেলে বরাট ইউনিয়নে আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে আরও ৩১০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই ত্রাণসামগ্রী। সামাজিক দূরত্ব বজায় রাখে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশন এর আগে ঈদুল আযহা’য় এতিম ও দরিদ্র শিশুদের মাঝে নগদ টাকা ও কোরবানি মাংস বিতরণ করে। আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশনের সহকারী পরিচালক আশরাফুল আলম বলেন অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তাদের পাশে সব সময় থাকবে আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশন।
আসাদুজ্জামান নূর ।। রাজবাড়ী

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg