শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

0Shares

 

স্টাফ রিপোর্টারঃ

সাম্প্রতিক সময়ে কুমিল্লা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় দূর্গা মন্দিরসহ প্রতিমা ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুটতরাজ, সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মদদদাতাদের বিরুদ্ধে রাজবাড়ীতে জেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ অক্টোবর) মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। নব-নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নের্তৃত্বে শান্তি শোভাযাত্রাটি জেলা আওয়ামিলীগ কার্যালয় থেকে রাজবাড়ী বাজারের রেলস্টেশন হয়ে মোচাক মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতি ফলকে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, এই বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করছি৷ আমরা জাতিতে বাঙালি। ধর্মের নামে যারা দেশকে অস্থিতীশীল করছে,কলঙ্ক করছে, অশান্তি করছে তাদের ধিক্কার জানাই। রাজবাড়ীতে এমন ঘটনা ঘটাতে দেয়া হবে না। সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg