শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো এ এস আই মিথুন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে পুলিশি শেষ ভরসা। মোঃ আব্দুর রাজ্জাক,পিতাঃ সিরাজ শাহ দুর্গাপুর,কুমারখালী তিনি (০৬ সেপ্টেম্বর) তার (Realme RMX2030 5i) মডেলের মোবাইল ফোনটি কুমারখালী শহরের কোন এক জায়গায় হারিয়ে যায়।

অনেক খোঁজাখুজির পরও মোবাইল সেটটির কোন সন্ধান না পাওয়ায় পরে কুমারখালী থানায় (২৬ সেপ্টেম্বর) একটি সাধারণ ডায়েরী দায়ের করেন,যাহার নাম্বার -১৪৫২।

বিষয়টি নিয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার মোবাইল ফোনটি খুঁজে বের করার দায়িত্ব দেন অত্র থানার চৌকস ও দক্ষ অফিসার এ এস আই মিথুনের উপর। এ এস আই মিথুন ঘোষ ওসি মহাদয়ের নির্দেশ অনুযায়ী (১৯ অক্টোবর) মঙ্গলবার দুপুরে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল সেটটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ থেকে উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিকের হাতে তুলে দেয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি আবার ফিরে পেয়ে খুশিতে আত্মহারা আব্দুর রাজ্জাক। সেই সাথে তিনি মোবাইলটি ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এবিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, আধুনিক যুগে মোবাইল ফোন একটি অতীব গুরুপূর্ণ যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত অনেক তথ্য সেখানে সংগ্রহ করে রাখে মানুষ।চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি জীবনের কাল হয়ে দাঁড়াতে পারে। তাই চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি খুঁজে পেতে দ্রুত সময়ের মধ্যে থানায় সাধারণ ডায়েরী করুন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg